সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৫ জুন, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

কতটা ‘বিকল্প’ হতে পারল এনসিপি, মধ্যপন্থা কতটা টিকল

ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীকে অংশ নিয়ে ছয়টি আসনে জয় পায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
ফাইল ছবি: এনসিপির ফেসবুক পেজ

জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব থেকে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিজেদের ‘বিকল্প’ ও ‘মধ্যপন্থী’ রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু প্রতিষ্ঠার এক বছর চার মাসের মাথায় দলটি এখন জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোটের শরিক। সংসদে উপস্থিতি নিশ্চিত হলেও এই জোটই এনসিপির স্বাতন্ত্র্য ও মধ্যপন্থার দাবি নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

বিস্তারিত পড়ুন...

সব দলের দুই ম্যাচ শেষ, কারা উঠল নকআউটে, কারা পথে

গতকাল রোনালদো করেছেন জোড়া গোল
রয়টার্স

বিশ্বকাপে সব দলেরই দুটি করে ম্যাচ শেষ। কেউ কেউ এই দুই ম্যাচ খেলেই পরের পর্ব, মানে শেষ ৩২ নিশ্চিত করে ফেলেছে। কয়েকটি দল আবার বাদও পড়েছে। তবে বেশির ভাগ দলই এখনো অপেক্ষায়—গ্রুপ পর্ব থেকে বিদায়, নাকি টুর্নামেন্টে টিকে থাকা। ৪৮টি দলের প্রতিটির দুটি করে ম্যাচ শেষ হওয়ার পর দেখে নেওয়া যাক কোন দলের অবস্থান কী।

বিস্তারিত পড়ুন...

ফোন রিসিভ করে একজন জানান, মোবাইলের মালিক বেঁচে নেই

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত কলেজছাত্রী সুমাইয়া জান্নাত
ছবি: সংগৃহীত

মেয়ের কলেজে হোস্টেলের সিট বরাদ্দ দেওয়া হবে। এ জন্য বাবা আরিফুর রহমান চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে রওনা দিয়েছিলেন মেয়ের কলেজের উদ্দেশে। কক্সবাজারের চকরিয়ায় নানাবাড়ি থেকে মেয়ে সুমাইয়াও রওনা দিয়েছিলেন কলেজের পথে। রাঙ্গুনিয়া থেকে বাসে উঠে মেয়ে কত দূর এসেছে, তা জানতে মুঠোফোনে কল করেন বাবা। ফোন ধরেন অচেনা এক তরুণ। বলেন, মুঠোফোনের মালিক বেঁচে নেই।

বিস্তারিত পড়ুন...

আইসিইউর সামনে ১৩ দিন অপেক্ষায় মা, ফেরেননি একমাত্র ছেলে

সাজিদের সঙ্গে মা তানিয়া সিকদারের এই ছবি এখন স্মৃতি
ছবি: তানিয়া সিকদারের সৌজন্যে

আইসিইউর দরজা খুললেই বুক ধড়ফড় করে উঠত তানিয়া সিকদারের। হয়তো এবার কোনো ভালো খবর মিলবে—এ আশায় ১৩ দিন কেটেছে তাঁর। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকদের মুখ থেকে শুনতে হয়েছে সবচেয়ে কঠিন কথাটি—আপনার ছেলে আর নেই।

বিস্তারিত পড়ুন...

নেতানিয়াহুর সঙ্গে ‘সম্পর্ক ছিন্ন’ করার হুমকি, ট্রাম্প বলেছেন—‘বিবি, সব ইহুদি তোমার ওপর বিরক্ত’

ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু
কোলাজ ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, সব ইহুদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর বিরক্ত। এমনকি এক ফোনালাপে তিনি এ দুই ঘনিষ্ঠ মিত্রদেশের মধ্যে বিচ্ছেদ বা সম্পর্ক ছিন্নের হুমকিও দিয়েছিলেন। দ্য নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান ও জোনাথন সোয়ানের লেখা নতুন একটি বইয়ে এ দাবি করা হয়েছে। বইটির নাম ‘রেজিম চেঞ্জ: ইনসাইড দ্য ইম্পেরিয়াল প্রেসিডেন্সি অব ডোনাল্ড ট্রাম্প’।

বিস্তারিত পড়ুন...