টঙ্গীতে আকিজ টেবিলওয়্যারের ডিসপ্লে সেন্টারের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টঙ্গীতে এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার ‘এম্পোরিয়াম’–এর উদ্বোধন করেছে দেশের প্রিমিয়াম টেবিলওয়্যার ব্র্যান্ড এবং আকিজ বশির গ্রুপের সহপ্রতিষ্ঠান আকিজ টেবিলওয়্যার। গত বুধবার এ ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করা হয়।
শোরুমটি গ্রাহকদের জন্য আকিজ টেবিলওয়্যারের নান্দনিক ও যুগোপযোগী ডিজাইনের পণ্যসমূহ একসঙ্গে উপস্থাপন করার সুযোগ করে দিয়েছে।
ডিসপ্লে সেন্টারটিতে থাকছে আকর্ষণীয় ডিজাইনের ডিনার সেট এবং বিভিন্ন উপলক্ষের জন্য দৃষ্টিনন্দন, বর্ণিল ও বাহারি সব নিত্য ব্যবহার্য সিরামিক পণ্যসহ নিত্যনতুন সম্ভার, যা প্রতিটি খাবার পরিবেশনকে আরও নান্দনিক করে তুলতে সাহায্য করবে।
টঙ্গীর স্থানীয় ও আশপাশের সব গ্রাহকের কাছে আকিজ টেবিলওয়্যারের কাঙ্ক্ষিত পণ্যগুলো পৌঁছে দিতেই চালু হলো এ ডিসপ্লে সেন্টার।