হাম: ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু

দুটি হাসপাতাল ঘুরে শয্যা না পেয়ে মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে আনা হয় হামের উপসর্গ থাকা সাত মাস বয়সী ময়মুনাকে। সন্তানের কথা বলতেই কাঁদছেন লক্ষ্মীপুর থেকে আসা এই মা। গতকাল দুপুরেছবি: প্রথম আলো

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে দেশে ৯৬১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেয় এবং ১০৮ শিশুর হাম শনাক্ত হয়। সব মিলিয়ে মোট ১ হাজার ৬৯ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট ৪৫৩ শিশুর মৃত্যু হয়েছে।