হাম, হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
হাম ও হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৮ শিশু মারা গেছে। এ সময়ে নিশ্চিত হাম রোগে মারা গেছে এক শিশু। আর হামের উপসর্গে মারা গেছে ৭ শিশু। এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪২১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে সবচেয়ে বেশি—৫টি শিশু মারা গেছে ঢাকা বিভাগে।