হাম, হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের বাংলাদেশ নবজাতক হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ মাস বয়সী শিশু মাহিনের শারীরিক অবস্থার অবনতি হলে কান্নায় ভেঙে পড়েন মা। পরে শিশুটিকে আইসিইউতে নেওয়া হয়। শিশুটিকে গতকাল সোমবার এই হাসপাতালে ভর্তি করা হয়। সাইনবোর্ড, নারায়ণগঞ্জ, ১২ মে

হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশু মারা গেছে। এই সময়ে নিশ্চিত হামে মারা গেছে তিন শিশু। আর হামের উপসর্গে মারা গেছে ৬ শিশু। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১১ মে সকাল ৮টা থেকে ১২ মে সকাল ৮টা পর্যন্ত সময়ে এই শিশুমৃত্যুর ঘটনাগুলো ঘটে।