হাম ও উপসর্গে ৫১২ শিশুর মৃত্যু

হামের উপসর্গ থাকায় চার বছরের শিশু মুসকানকে কুর্মিটোলা হাসপাতাল থেকে পাঠানো হয় ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে। মায়ের কোলে হাসপাতালের বহির্বিভাগের সামনে ভর্তির অপেক্ষায়। গতকাল দুপুরে রাজধানীর মহাখালীতেছবি: প্রথম আলো

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বাংলাদেশে হাম ও এর উপসর্গে ৫১২ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গে প্রাণ হারিয়েছে ১৩ শিশু। এই সময়ে সারাদেশে ৬২ হাজার ৫০৭ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ৪২৬ জন হামের উপসর্গে এবং ৮৬ জন হাম শনাক্ত হয়ে মারা গেছে।