হামের বি৩ ধরনে মানুষ আক্রান্ত হচ্ছে

হামে আক্রান্ত ৭ মাস বয়সী সাওদাকে নরসিংদী থেকে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। পরে শিশুটিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। গতকাল দুপুরে

হামের পুরোনো ধরনেই (ভেরিয়েন্ট) দেশের শিশুসহ বয়স্করা আক্রান্ত হচ্ছেন। দেশের দুটি শীর্ষস্থানীয় পরীক্ষাগারে জীবাণুর জিন বিশ্লেষণ করে হামের ধরন সম্পর্কে নিশ্চিত হয়েছেন বিজ্ঞানী-গবেষকেরা। তাঁরা বলছেন, হাম বাইরে থেকে আসেনি। সরকারের জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের জাতীয় পোলিও, হাম, রুবেলা ল্যাবরেটরি এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানে হামের জীবাণুর জিন বিশ্লেষণ করা হয়েছে। দুটি পরীক্ষাগারের বিশ্লেষণের ফল একই। তাতে জানা গেছে, হামের বি৩ ধরনে দেশের মানুষ আক্রান্ত হচ্ছে। ধরনটি অনেক বছর ধরেই বাংলাদেশে সক্রিয়।