হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়। তাঁকে ফিরতে হলে হাতকড়া পরে বন্দী হিসেবেই আসতে হবে। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হুমায়ূন কবির এ মন্তব্য করেন। এক সাংবাদিক বলেন, তিনি (হুমায়ূন কবির) যখন কূটনীতিকদের ব্রিফ করছিলেন, তখন রয়টার্সে খবর এসেছে যে ১৬ ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরতে চান। এ বিষয়ে তাঁর কাছে জানতে চাওয়া হয়।