ভারতে আওয়ামী লীগের পলাতক নেতাদের জীবন

পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতারা সে দেশে বসে কী করছেন, তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট। ওই প্রতিবেদনের একাংশের স্ক্রিনশট

শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলীয় কাজ ও হাসিনাকে দেশে ফেরানোর স্বপ্নে বিভোর। প্রায় ১৩০০ নেতা-কর্মী, সাংবাদিক, অধিকারকর্মী দেশ ছেড়েছেন। এদের মধ্যে আসাদুজ্জামান খান কামাল কলকাতায় স্ত্রী-কন্যা নিয়ে আছেন এবং দলীয় কাজে প্রায়ই দিল্লি যান। কেউ কেউ নিউটাউনে ঘর ভাড়া করে আছেন, আবার কেউ চুল প্রতিস্থাপন করিয়ে নতুন জীবন শুরু করার চেষ্টা করছেন। মোহাম্মদ হারুন আল রশিদ লিখছেন উপন্যাস।