শুরু হয়েছে ‘রাঁধুনী দেশি স্বাদের উৎসব সিজন-২’

শর্ষের তেলের কথা শুনলে প্রথমেই কী মাথায় আসে? মজার মজার আচারের কথা চোখে ভাসে, তা–ই তো? সঙ্গে আলু-পেঁয়াজ-ডাল-শুঁটকি-টমেটো-শুকনা মরিচ মাখিয়ে বানানো নানা রকম ভর্তার কথা মনে পড়তে বাধ্য! স্মৃতিকাতর হয়ে মন চলে যায় নানি-দাদির হাতে খাওয়া ঝাল ঝাল কষা মাংসে, নতুন ছোট আলুর তেহারি কিংবা শর্ষে ইলিশ, হাঁসের মাংসের ঝাল ভুনায়…। উফ্, ভাবতেই জিবে জল চলে আসে।

শর্ষের তেলের সঙ্গে বাঙালির স্বাদ আর রসনার এমনই জন্মজন্মান্তরের এক সম্পর্ক তৈরি হয়ে আছে যেন। অবিচ্ছেদ্য এই বন্ধন। এই তেলের কথা উঠলে নাকে খাঁটি শর্ষের ঘ্রাণ যেমন টের পাওয়া যায়, তেমনি লোভনীয় খাবারগুলোর স্বাদটাও অনুভব করা যায় জিবের ডগায়। শর্ষের তেলের এমনই তাক লাগানো বৈশিষ্ট্য।

এই শীত মৌসুমে বাঙালি স্বাদ আর শর্ষের তেলের অবিচ্ছেদ্য সম্পর্কটাকে অভিনব উপায়ে উদ্‌যাপন করছে ‘রাঁধুনী’, টানা দ্বিতীয়বারের মতো। যে আয়োজনের নাম ‘রাঁধুনী দেশি স্বাদের উৎসব সিজন-২’। এমনিতেই শর্ষের তেলের সুঘ্রাণ-ঝাঁজ খাবারে এনে দেয় অনন্য এক স্বাদ। শর্ষের তেল ব্যবহার করে যে খাবারই তৈরি করুন না কেন, স্বাদে ভিন্নতাটা টের পাওয়া যাবেই। আপনিও নিশ্চয়ই শর্ষের তেল দিয়ে তৈরি করা যায় এমন সুস্বাদু দেশীয় খাবারের রেসিপির খোঁজ জানেন। নিজে সেই খাবার তৈরি করে, আপনজনদের খাইয়ে নিশ্চয়ই মুগ্ধ করেছেন।

এবার সুযোগ এসেছে সেই সুস্বাদু রেসিপিটি দেশবাসীকে জানানোর। রেসিপিটি পাঠিয়ে অংশ নিন ‘রাঁধুনী দেশি স্বাদের উৎসব সিজন-২ ’-এ। বিচারকমণ্ডলীর রায়ে রেসিপিটি নির্বাচিত হলে আপনাকে নিয়ে তৈরি হবে রেসিপি-ভিডিও ও ছবি। একই সঙ্গে রেসিপিটি প্রকাশ হবে দৈনিক প্রথম আলোতে। পেয়ে যাবেন তারকাখ্যাতি!

অংশগ্রহণের নিয়ম

শর্ষের তেল ব্যবহার করে তৈরি করা আপনার সেরা স্বাদের রেসিপিটি লিখে পাঠান রাঁধুনীর ফেসবুক পেজের (https://www.facebook.com/radhuni.spices) ইনবক্স বা কমেন্ট বক্সে। অথবা রেসিপিটি কাগজে লিখে সেটির ছবি তুলেও ইনবক্সে পাঠানো যাবে।

রেসিপি জমা দেওয়ার শেষ সময় ৩০ ডিসেম্বর ২০২২, রাত ১১টা ৫৯ মিনিটে।