সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ৫টি সেল গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি

জাতীয় নাগরিক কমিটিফাইল ছবি

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পাঁচটি সেল গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। এগুলো হলো শহীদ পরিবার ও আহত কল্যাণ সেল, দপ্তর সেল, প্রচার ও প্রকাশনা সেল, আইসিটি সেল এবং তথ্য ও জনসংযোগ সেল।

আজ রোববার রাতে পৃথক বিজ্ঞপ্তিতে এসব সেল গঠনের কথা জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন। প্রতিটি সেলে একজন সেল সম্পাদক ও কয়েকজন করে সদস্য রয়েছেন।

শহীদ পরিবার ও আহত কল্যাণ সেলের সম্পাদক করা হয়েছে মাহমুদা আলমকে। এই সেলে সদস্য হিসেবে আছেন তামিম আহমেদ, শেখ তাসনিম আফরোজ ইমি, মো. রাকিব হোসেন ও কাজী আশরাফুর রহমান।

দপ্তর সেলের সম্পাদক হয়েছেন মনিরা শারমিন। এই সেলে সদস্য হিসেবে আছেন হাসান আলী খান ও আবু সাঈদ।

মো. আরিফুর রহমানকে প্রচার ও প্রকাশনা সেলের সম্পাদক করা হয়েছে। এই সেলে সদস্য হিসেবে আছেন খান মুহাম্মদ মুরসালিন, মীর আরশাদুল হক ও আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ।

আইসিটি সেলের সম্পাদক করা হয়েছে মো. ফরহাদ আলম ভূঁইয়াকে। এই সেলের সদস্য করা হয়েছে মো. আজহার উদ্দিন অনিক, সাবহানাজ রশীদ দিয়া, রাফিদ ভূঁইয়া ও তারিক আদনান মুনকে।

তথ্য ও জনসংযোগ সেলের সম্পাদক করা হয়েছে মামুনুর রশীদকে। এই সেলের সদস্য হিসেবে আছেন মশিউর রহমান ও তামিম আহমেদ।