হুমায়ুন কবিরের নিয়োগ সাংবিধানিক: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান মঙ্গলবার সচিবালয়ে বলেছেন, সংবিধান মেনেই হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী (টেকনোক্র্যাট) করা হয়েছে; তাঁর নিয়োগে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ নিয়ে প্রশ্ন উঠলেও আইনমন্ত্রী জোর দিয়ে বলেন, সরকার সাংবিধানিকভাবেই এই নিয়োগ দিয়েছে।