প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ দূত হলেন সাবের হোসেন চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবের হোসেন চৌধুরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত’ হিসেবে নিয়োগ পেয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।

সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ইংরেজিতে এই পদের নাম দেওয়া হয়েছে ‘স্পেশাল এনভয় টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার ফর ক্লাইমেট চেইঞ্জ’।

প্রজ্ঞাপনে বলা হয়, এটি হবে অবৈতনিক দায়িত্ব। ফলে ‘পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত’ হিসেবে সাবের হোসেন চৌধুরী বেতন-ভাতা পাবেন না।

সাবের হোসেন চৌধুরী বর্তমানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। ১৯৯৬ সালে গঠিত আওয়ামী লীগ সরকারে তিনি নৌপরিবহন উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।