সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ সোমবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

অপ্রতিম হত্যাকাণ্ড: মা মনে করছেন নেপথ্যের কারণ দুটি

ছেলে অপ্রতিমের সঙ্গে মা নাহিদা বেগমের এই ছবি এখন কেবলই স্মৃতি
ছবি: নাহিদা বেগমের ফেসবুক থেকে নেওয়া

অপ্রতিম হত্যাকাণ্ডের পেছনে দুটি ঘটনা কাজ করেছে বলে মনে করছেন মা নাহিদা বেগম। তাঁর সন্দেহ, কিছুদিন আগে অপ্রতিমের বাবার প্রতিষ্ঠানে এক কিশোরের চাকরি নেওয়ার সঙ্গে হত্যাকাণ্ডের যোগসূত্র থাকতে পারে। এ ছাড়া সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের সময় কয়েকজন কিশোর অপরাধীকে পুলিশে দেওয়ার বিষয়টিও এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ হতে পারে।
বিস্তারিত পড়ুন...

বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

জ্বালানি তেল
ফাইল ছবি: রয়টার্স

সোমবার বিশ্ববাজারে তেলের দাম কমেছে। শনিবার ইরান-সমর্থিত হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরও সৌদি আরব থেকে তেল সরবরাহ স্বাভাবিক হবে, এমন সম্ভাবনা আছে। বিনিয়োগকারীরা এখন সেদিকেই নজর রাখছেন। ফলে সোমবার তেলের দাম কমে গেছে।
বিস্তারিত পড়ুন...

অস্ট্রেলিয়ায় থাকার সুযোগ সংকুচিত: বাংলাদেশিদের এখন কী করা উচিত?

অস্ট্রেলিয়ার অভিবাসনব্যবস্থা পৃথিবীর অন্যতম কঠোর ও নিয়ন্ত্রিত কাঠামো। অস্ট্রেলিয়ার ভিসা টাকায় কেনা যায় না।
কোলাজ: প্রথম আলো গ্রাফিকস

নতুন নিয়মে পরিবার আনার সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিবাহিত শিক্ষার্থীদের ওপর মানসিক ও আর্থিক চাপ বহুগুণ বেড়ে যাবে। একা একটি দেশে এসে আকাশছোঁয়া টিউশন ফি ও থাকার খরচ জোগাড় করা অনেকের জন্যই কঠিন হয়ে উঠবে।
বিস্তারিত পড়ুন...

অপ্রতিম হত্যা: দায় কেন মা–বাবা আর আইফোনকে দেওয়া হচ্ছে

মা–বাবার সঙ্গে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম
ছবি: সংগৃহীত

‘আচ্ছা, বাইকে যেভাবে জিপিএস ট্র্যাকার লাগায়, এইভাবে কি বাচ্চাদের শরীরেও লাগানো যাবে? হাতঘড়িতে বা অন্য কোনোভাবে! আমার সিরিয়াসলি ভয় ঢুকে গেছে।’
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি গ্রুপে ঢুকতেই চোখে পড়ল পোস্টটি। পোস্ট করেছেন ইকবাল আহমেদ নামের এক ব্যক্তি। নিজের সন্তানকে নিয়ে উদ্বেগ–উৎকণ্ঠা জানিয়ে সমাধানের পথ খুঁজেছেন এই বাবা।
বিস্তারিত পড়ুন...

এশিয়ান গেমসের দল থেকে ছিটকে গেছেন সাইফউদ্দিন, পা ছিলে গেছে নাজমুলের

আজ প্রস্তুতি ম্যাচে ব্যাট করেননি নাজমুল হোসেন
বিসিবি

কয়েক দিন ধরেই মিরপুরে এশিয়ান গেমসের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। আজ তারা দুই ভাগ হয়ে খেলেছে প্রস্তুতি ম্যাচও। জাপানের আইচি–নাগোয়ায় এশিয়ান গেমসে সোনা জয়ের আশায় পুরো শক্তির দল নিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবে তাতে ধাক্কা হয়ে এসেছে চোট।
বিস্তারিত পড়ুন...