জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও ৫ সদস্যের পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দিয়েছেন তিনি।
চেয়ারম্যানের পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশনের পাঁচজন অবৈতনিক সদস্যও পদত্যাগ করেছেন। এই সদস্যরা হলেন মো. আমিনুল ইসলাম, কংজুরি চৌধুরী, বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক তানিয়া হক এবং সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা।
সাবেক সচিব কামাল উদ্দিন আহমেদ ২০২২ সালের ১০ ডিসেম্বর তিন বছরের জন্য জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন। কামাল উদ্দিন আগের মেয়াদে কমিশনের সার্বক্ষণিক সদস্য ছিলেন।