ধানমন্ডি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সরিষাবাড়ীর নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারপ্রতীকী ছবি

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা মো. হৃদয় হাসান লাবলুকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ধানমন্ডি এলাকার একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তাঁর অবস্থান নিশ্চিত হওয়ার পর এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হৃদয় হাসান জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। তিনি গত ১১ জুলাই মিরপুর কাজীপাড়া এলাকায় ছাত্রলীগের এক মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।