স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য
যৌথ বাহিনীর অভিযানে ১০ দিনে ১৪৪টি অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬৪ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে যৌথ বাহিনীর অভিযানে গত ১০ দিনে ১৪৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেপ্তার করা হয়েছে ৬৪ জনকে।
আজ শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সশস্ত্র বাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্টগার্ড ও র্যাব এ যৌথ অভিযানে অংশ নেয়। অবৈধ অস্ত্র উদ্ধারে ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে রিভলবার ৮টি, পিস্তল ৪১টি, রাইফেল ১১টি, শটগান ১৭টি, পাইপগান ৫টি, শুটারগান ১৯টি, এলজি ১০টি, বন্দুক ২২টি, একে-৪৭ ১টি, গ্যাসগান ১টি, চায়নিজ রাইফেল ১টি, এয়ারগান ১টি, টিয়ার গ্যাস লঞ্চার ১টি, এসএমজি ৩টি ও এসবিবিএল ৩টি।