কক্সবাজারে ইয়ামাহা রাইডার্স ক্লাবের সৈকত পরিচ্ছন্নতা অভিযান

প্রায় চার শ ইয়ামাহা রাইডার কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেনছবি: ওয়াইআরসির সৌজন্যে

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে সৈকত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি)। গত মঙ্গলবার ইয়ামাহা বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত ‘ওয়াইআরসি অ্যানুয়াল কনক্লেভ ২০২৬’–এ অংশ নেন প্রায় চার শ ইয়ামাহা রাইডার।

আন্তর্জাতিক যুব দিবস (১২ আগস্ট) উপলক্ষে এই সৈকত পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচির আগে কক্সবাজারের লং বিচ হোটেলে আয়োজিত বার্ষিক সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইয়ামাহা রাইডারদের অংশগ্রহণে ছিল দিনব্যাপী নানা আয়োজন। অনুষ্ঠানে সমাজসেবামূলক বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য নির্বাচিত রাইডারদের সম্মাননা দেওয়া হয়।

এরপর ওই দিন বিকেলে সুগন্ধা পয়েন্টে সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন রাইডাররা। এ সময় তাঁরা সৈকতের বিভিন্ন স্থানে পড়ে থাকা প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য বর্জ্য সংগ্রহ করেন। পরিবেশ সুরক্ষা ও সামাজিক দায়িত্ব পালনে তরুণদের সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল বলে জানান আয়োজকেরা।

এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ কার্যক্রমে অংশ নেন।