একাত্তরের মুজিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৭১ সালের মার্চে পাকিস্তানে সাংবিধানিক গণতন্ত্রের সম্ভাবনা শুরুতেই মুখ থুবড়ে পড়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দেন। ২৫ মার্চ রাতে বাঙালির ওপর পাকিস্তানের সামরিক অভিযান ও গণহত্যা শুরু হয়। আরম্ভ হয় বাঙালির প্রতিরোধযুদ্ধ।
২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু গ্রেপ্তার হন। তিনি পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে ফেরেন ১০ জানুয়ারি। বঙ্গবন্ধুর গ্রেপ্তার, বন্দিজীবন, মুক্তি ও দেশে ফিরে এসে কঠিন এক বাস্তবতার মুখোমুখি হওয়ার আখ্যান এ বই। গবেষক মহিউদ্দিন আহমদের অনুসন্ধানে উঠে এসেছে ইতিহাসের এক অজানা পর্ব ।
৪৩০ টাকা দামের বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। পাওয়া যাবে বইমেলার ৬ নম্বর প্যাভিলিয়নে।