সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৪ আগস্ট, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না: জি এম কাদের

জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে মতবিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দলের চেয়ারম্যান জি এম কাদের
ছবি: জাতীয় পার্টির সৌজন্যে

আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। বুধবার বিকেলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা জেলা শাখার মতবিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিস্তারিত পড়ুন...

ভিসার অনুমতি হঠাৎ বাতিল, বাংলাদেশে বৃত্তি পাওয়া ১৩০ ফিলিস্তিনি ছাত্রীর পড়াশোনা অনিশ্চয়তায়

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের লোগো
ছবি: ফেসবুক থেকে নেওয়া

বছর দেড়েক আগে ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকার প্রায় ২০০ ছাত্রীকে বৃত্তি দিয়েছিল চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ)। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়টির তালিকায় থাকা ছাত্রীদের মধ্যে ১৮৯ জনকে গত বছরের অক্টোবরে ভিসা অন অ্যারাইভালের (আগমনী ভিসা) অনুমতি দেয়। বিস্তারিত পড়ুন...

চরম বর্বরতা দেখিয়ে, উল্লাস করে রূপলাল ও প্রদীপকে হত্যা করা হয়

রংপুরের তারাগঞ্জে গণপিটুনির আগে হাত জোড় করে এভাবে বাঁচার আকুতি জানান প্রদীপ লাল (বাঁয়ে)। নিজের পরিচয় বলছিলেন রূপলাল (ডানে)
ছবি: ভিডিও থেকে সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে রূপলাল দাস ও প্রদীপ লালকে যখন বুড়িরহাট উচ্চবিদ্যালয়ে আনা হয়, তখনো তাঁরা জীবিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকেও তাঁদের বাঁচাতে পারেনি। বিস্তারিত পড়ুন...

ইসরায়েলি সেনাপ্রধানই কি নেতানিয়াহুর লাগাম টেনে ধরবেন

নিজের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগের ওপর আদালতের শুনানিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেল আবিব, ইসরায়েল, ১৬ ডিসেম্বর ২০২৪
ফাইল ছবি: রয়টার্স

গত সপ্তাহে এক গুরুত্বপূর্ণ নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠকের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সেনা কর্মকর্তাদের মধ্যে মতবিরোধ তীব্র হয়। তখন তাঁদের সামনে ছিল একটি বড় সিদ্ধান্ত নেওয়ার পালা—গাজা উপত্যকা পুনর্দখল করা হবে, নাকি বর্তমান কৌশলেই এগোনো হবে। বিস্তারিত পড়ুন...

ঋতুপর্ণাদের ম্যাচ ফি, পুরস্কার কিছুই দিচ্ছে না বাফুফে

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়দের জয়ের উচ্ছ্বাস
এএফসি

মাঠে একের পর এক গৌরবের কাব্য লিখছে বাংলাদেশ নারী ফুটবল দল। দক্ষিণ এশিয়ায় টানা দুবার সেরা। প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে ইতিহাস গড়েছে। কিন্তু এমন সোনালি সাফল্যের আড়ালেই কিনা লুকিয়ে আছে তিক্ত বাস্তবতা! মাঠে জয়, ট্রফি, করতালি মিললেও মাঠের বাইরে জাতীয় দলের খেলোয়াড়দের প্রাপ্য আটকে থাকে ফাইলের নিচে। ম্যাচ ফি, বেতন, পুরস্কার—সব ক্ষেত্রেই চলছে দীর্ঘসূত্রতা। বিস্তারিত পড়ুন...