এআইইউবিতে তিন দিনের এপিকিউএন একাডেমিক কনফারেন্স শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে এশিয়া প্যাসিফিক কোয়ালিটি নেটওয়ার্কের (এপিকিউএন) একাডেমিক কনফারেন্সে অতিথি ও অংশগ্রহণকারীরা
ছবি: সংগৃহীত

রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) অনুষ্ঠিত হচ্ছে এশিয়া প্যাসিফিক কোয়ালিটি নেটওয়ার্কের (এপিকিউএন) একাডেমিক কনফারেন্স ২০২৩। শুক্রবার (৩ নভেম্বর) তিন দিনের এই আয়োজন উদ্বোধন করা হয়েছে।

গত ২০ বছর ধরে এপিকিউএন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উচ্চ শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। এবারই প্রথম বাংলাদেশে সম্মেলন করছে সংস্থাটি। এতে ১৫টি দেশের শিক্ষাবিদ ও গবেষকেরা অংশ নিয়েছেন।

উদ্বোধনী আয়োজনে মূল বক্তা ছিলেন ইউরোপিয়ান কোয়ালিটি অ্যাসুরেন্সের প্রেসিডেন্ট স্টিফেন লউইক, সিএইচইএর জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জান ফ্রিস, আইএনকিউএএএইচইর বোর্ড অব ডিরেক্টর ওলগুন সিসেক। সম্মেলনে মোট ২৭টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান মেসবাহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য হাসিনা খান এবং এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব ইশতিয়াক আবেদীন।