সুন্দরবনের মৌয়ালদের সংগ্রামের গল্প নিয়ে প্রামাণ্যচিত্র ‘সাহসেই বিকাশ’

সাহসী মানুষের জীবন ও লড়াইকে সামনে আনার বিশেষ প্রামাণ্যচিত্র ‘সাহসেই বিকাশ’ছবি: বিকাশের সৌজন্যে

পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। রহস্য, ভয় আর জীবনের ঝুঁকিতে ঘেরা এই বনে জীবন বাজি রেখে মধু সংগ্রহ করেন মৌয়ালরা। বাঘ, কুমির, বিষধর সাপ, জোয়ার-ভাটার অনিশ্চয়তা আর পায়ের নিচে চোরাবালির ফাঁদ—সবকিছুকে পাশ কাটিয়েই চলে তাঁদের সংগ্রাম। এই সাহসী মানুষগুলোর জীবন ও লড়াইকে সামনে এনেছে বিশেষ প্রামাণ্যচিত্র ‘সাহসেই বিকাশ’।

১৪ ফেব্রুয়ারি ‘সুন্দরবন দিবস’ উপলক্ষে প্রকাশিত হয়েছে ৩ মিনিট ৪৭ সেকেন্ডের প্রামাণ্যচিত্রটি। এতে ফুটে উঠেছে মৌয়ালদের জীবনের কঠিন বাস্তবতা। ম্যানগ্রোভ বনের ভয়ংকর রূপের মাঝেও কীভাবে তাঁরা মধু সংগ্রহ করেন আর সেই মধু বিক্রি করে পাওয়া কষ্টার্জিত আয়কে কীভাবে নিরাপদ রেখে তা ব্যবহার করেন, সেই গল্প বলা হয়েছে এই প্রামাণ্যচিত্রে।

পরিবার ও লোকালয় থেকে বিচ্ছিন্ন হয়ে কয়েক সপ্তাহের জন্য মধু সংগ্রহ করতে যান মৌয়ালরা। গভীর বনে জীবন বাজি রেখে উপার্জিত অর্থ কীভাবে মৌয়ালরা ঝামেলাহীনভাবে নিজেদের মোবাইল ওয়ালেটে সংরক্ষণ করছেন, পরিবার-পরিজনের কাছে সহজেই টাকা পাঠাচ্ছেন, প্রামাণ্যচিত্রটিতে সেই বাস্তব অভিজ্ঞতাও স্থান পেয়েছে।

ভিডিওতে দেখা যায়, দুর্গম বনে কাজ করেও মৌয়ালরা এখন আর ক্যাশ টাকা বহনের ঝুঁকি নিতে চান না। সংগ্রহ করা মধু বিক্রয় ও সংরক্ষণের প্রয়োজনে নিরাপদে বিকাশ অ্যাকাউন্টে লেনদেন করছেন। পাশাপাশি দূরে থেকেও পরিবার-পরিজনের যেকোনো প্রয়োজনে পাশে থাকতে পারছেন সব সময়, এটাই তাঁদের কাছে কঠিন জীবনের একটা বড় স্বস্তি-নির্ভরতা। এই গল্পের মাধ্যমে প্রযুক্তি কীভাবে দুর্গম জনপদেও মানুষের পাশে থেকে জীবন ও জীবিকায় আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করছে, তার একটি প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে।

মৌয়ালদের জীবনের গল্প নিয়ে এই ভিডিও দেখা যাবে #আমার বিকাশ’ ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ ও ইউটিউব লিংকে