ঈদুল আজহার ছুটি শুরু ২৫ মে থেকে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ঈদ–উল–আজহার ছুটির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষেছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে নেওয়া

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ২৩ (শনি) ও ২৪ (রবি) মে অফিস খোলা থাকবে। বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’–এর খসড়াও অনুমোদন পায়। এর প্রধান উদ্দেশ্য, জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতার মান উন্নত করা, নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য ব্যবহারবান্ধব টয়লেট সুবিধা নিশ্চিত করা এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন। বিভিন্ন মন্ত্রণালয় নীতিমালা বাস্তবায়নে কাজ করবে।