চলতি ঘটনা কুইজ বিজয়ীদের দেওয়া হল পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক
ছবি: প্রথম আলো

প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় এগিয়ে রাখার মাসিক ম্যাগাজিন ‘চলতি ঘটনা: বাংলাদেশ ও বিশ্ব’ আয়োজিত অক্টোবর সংখ্যার কুইজ বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক।

প্রতিযোগিতায় মোট ৩০ জন বিজয়ী হন। তাঁদের মধ্যে ১০ জনকে মুঠোফোন দেওয়া হয়। প্রথম তিনজন স্মার্টফোন ও বাকি সাতজন ফিচার ফোন পেয়েছেন। বাকি ২০ জন শুভেচ্ছা পুরস্কার হিসেবে পাবেন পরবর্তী ৬ মাসের চলতি ঘটনা।

কুইজে মুঠোফোন বিজয়ীরা হলেন—মো. ফরহাদ হোসেন (প্রথম), আবু তৈয়ব (দ্বিতীয়), মাহফুজার রহমান (তৃতীয়), আবদুল বাতেন (চতুর্থ), রাকিবুল ইসলাম (পঞ্চম), অভিজিত চক্রবর্ত্তী (ষষ্ঠ), রাকেশ মহাজন (সপ্তম), ফারুক (অষ্টম), মাহবুবুর রহমান (নবম) এবং এ কে এম নূরুজ্জামান (দশম)। পুরস্কার বিজয়ীদের মধ্যে পাঁচজন উপস্থিত থেকে স্মার্টফোন ও ফিচার ফোন গ্রহণ করেন।