২৪ সেপ্টেম্বর ঢাকায় অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো
অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার যাবতীয় তথ্য নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো (শিক্ষা মেলা) ২০২২। আগামী ২৪ সেপ্টেম্বর বনানীর হোটেল শেরাটনে শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে। উইজডম এডুকেশন এই মেলার আয়োজন করেছে ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয় ২৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যপী এই মেলা চলবে। অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীরা বিনামূল্যে এই মেলায় অংশগ্রহণ করতে পারবেন। অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। স্কলারশিপসহ স্পট অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সুযোগও থাকছে মেলায়।
অস্ট্রেলিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে সঠিক বিশ্ববিদ্যালয় ও কোর্স বেছে নেওয়ার ক্ষেত্রে এবং দ্রুততম সময়ে অফার লেটার প্রাপ্তিতেও উইজডম এডুকেশন সার্ভিস চার্জ ছাড়াই শিক্ষার্থীদের সহায়তা করবে। মেলায় অংশগ্রহণের জন্য এই লিংক থেকে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে।