পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে ৬ সদস্যের সামরিক প্রতিনিধিদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে ৬ সদস্যের সামরিক প্রতিনিধিদল। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে প্রতিনিধিদলটি ১৩ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত পাকিস্তান সফর করে।
আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে প্রতিনিধিদলটি পাকিস্তানের তিন বাহিনীর প্রধানসহ উচ্চপর্যায়ের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করে। সাক্ষাৎকালে প্রতিনিধিরা দুই দেশের মধ্যকার সামরিক বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণসংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এ সময় পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।