ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম, পৌঁছালেন তুরস্কে

তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে শহিদুল আলম। আজ শুক্রবার দুপুরেছবি: তুরস্কে বাংলাদেশ দূতাবাসের সৌজন্যে

আলোকচিত্রী শহিদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে 'ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন'-এর গাজা অভিমুখে যাত্রায় অংশ নিয়েছিলেন তিনি। ইসরায়েলি সেনারা তাকে আটক করে কেৎজিয়েত কারাগারে নিয়ে যায়। তার মুক্তির জন্য বাংলাদেশ সরকার জর্ডান, মিশর ও তুরস্কের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালায়। অধ্যাপক ইউনূস মুক্তির জন্য তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।