শুভ সকাল। আজ ২২ ফেব্রুয়ারি, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
দিনাজপুর পৌরসভার টানা তিনবারের মেয়র থাকার পর নানা ‘মিথ্যা মামলা’ দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল বলে দাবি করেছেন দিনাজপুর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তাঁর ভাষ্য, ‘মাত্র দেড় কেজি চাল চুরিসহ নানা মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছিল। আজকে আমাকে মেয়র থেকে এমপি বানিয়েছেন। আমার অনেক দায়িত্ব। জেলার রাস্তাঘাট সংস্কারের বিষয়টিকে গুরুত্ব দিয়ে কর্তব্যকাজ শুরু করব।’ বিস্তারিত পড়ুন...
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে না দেওয়া প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, ‘গতকাল (একুশের প্রথম প্রহর) যেভাবে নেতা-কর্মীরা উচ্ছৃঙ্খল আচরণ করেছে, তা অন্য আসনেও শুরু হবে। এ বিষয়টিকে (পুষ্পস্তবক অর্পণে বাধা) বিএনপি যদি ইগনোর করতে চায়, তাহলে তাদের জন্য ভালো হবে না। এটা আমার পরিষ্কার বার্তা।’ বিস্তারিত পড়ুন...
সাকিব আল হাসান সম্ভবত এবার সিংহাসনটা ধরে রাখছেন। টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি এই স্পিনারের উইকেট ৫০টি, যা এ টুর্নামেন্টে সর্বোচ্চ। এবার টি–টুয়েন্টি বিশ্বকাপে তাঁকে ছাড়িয়ে যাওয়ার দৌড়ে ছিলেন অ্যাডাম জাম্পা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও রশিদ খান। এই তিন স্পিনারই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় আপাতত মনে হচ্ছে রেকর্ডটা সাকিবের কাছেই থাকছে। বিস্তারিত পড়ুন...
রাজনীতিতে নেতারা কী প্রতিশ্রুতি দেন, তা দিয়ে নাগরিকেরা তাঁদের বিচার করেন না। তাঁরা বিচার করেন নেতারা কীভাবে জীবন যাপন করেন, কীভাবে আচরণ করেন এবং কীভাবে ক্ষমতা ব্যবহার করেন, তা দিয়ে। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমান যে কয়েকটি প্রশাসনিক ও ব্যক্তিগত আচরণগত সিদ্ধান্ত নিয়েছেন, সেগুলো প্রথমে প্রতীকী মনে হতে পারে। বিস্তারিত পড়ুন...
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বৈশ্বিক পাল্টা শুল্ক আরোপের পদক্ষেপ বাতিল করে রায় দেওয়ার পর খুব দ্রুতই নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। শুক্রবার রাতে সারা বিশ্ব থেকে পণ্য আমদানিতে নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করে একটি নির্বাহী আদেশে সই করেন তিনি। বিস্তারিত পড়ুন...