‘মাকে ভালোবাসি’ বলার দারুণ সুযোগ দিচ্ছে ‘মার্কস’

মা তোমায় ভালোবাসি—ভালোবাসার বার্তাটুকু শেয়ার করে জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার
ছবি: মার্কসের সৌজন্যে

মাকে ভালোবাসতে কোনো ক্যালেন্ডারের পাতার প্রয়োজন হয় না—এ কথা যেমন সত্য, তেমনি তিক্ত বাস্তবতা হলো ‘মা তোমায় ভালোবাসি’ এই সহজ কথাটি মুখ ফুটে বলতে না পারা।

অনেকেই এ বাক্যটি বলতে জীবনের অনেকটা সময় পার করে ফেলেন। আবার অনেকেই সেই কাঙ্ক্ষিত সুযোগটিই পান না। ফলে কখনো বলাই হয়ে ওঠে না—মা, তোমায় ভালোবাসি।

সন্তানদের মনের এই অব্যক্ত কথাগুলো মায়ের কানে পৌঁছে দিতে এবং ভালোবাসার বহিঃপ্রকাশকে উদ্‌যাপন করতে মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার আয়োজন করেছে বিশেষ ক্যাম্পেইন ‘মাকে বলি ভালোবাসি’।

যেভাবে অংশগ্রহণ করবেন

মা দিবসে ইতস্ততবোধ কাটিয়ে আজই মাকে বলে ফেলুন, ‘মা, তোমায় ভালোবাসি’। আর সেই মুহূর্তটি বা আপনার সেই ভালোবাসার বার্তাটুকু আমাদের সঙ্গে শেয়ার করে জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার।

মায়ের প্রতি আপনার ভালোবাসার প্রকাশটি হতে পারে তিনভাবে—

ভিডিও বা রিল: মায়ের সঙ্গে কাটানো মুহূর্ত বা আপনার বলা ভালোবাসার বার্তার ভিডিও।

ছবি: মায়ের সঙ্গে আপনার সুন্দর কোনো স্মৃতি বা ছবি।

লেখা: মাকে নিয়ে আপনার মনের গভীর থেকে আসা কোনো ছোট গল্প বা অনুভূতি।

অংশগ্রহণের ধাপগুলো—

• আপনার ছবি, ভিডিও বা লেখাটি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করুন।

• পোস্টে অবশ্যই ব্যবহার করুন হ্যাশট্যাগ: #LoveUMa এবং #Marks

• শেয়ার করা পোস্টের লিংকটি ইনবক্স করুন মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডারের অফিশিয়াল ফেসবুক পেজে

• অংশগ্রহণের শেষ সময়: ২৪ মে ২০২৬

পুরস্কার হিসেবে যা থাকছে—

মায়ের প্রতি নিবেদিত বার্তার মধ্য থেকে সেরাদের জন্য থাকছে আকর্ষণীয় সব পুরস্কার।

সেরা ভিডিও/রিল নির্মাতা: মাকে সঙ্গে নিয়ে কক্সবাজার ভ্রমণের দারুণ সুযোগ।

সেরা ছবি: উপহার হিসেবে থাকবে একটি আকর্ষণীয় স্মার্টফোন।

সেরা লেখা: মাকে নিয়ে ফাইভ স্টার হোটেলে ডিনারের সুযোগ।

দেরি না করে আজই জীবনের শ্রেষ্ঠতম মানুষটিকে জানিয়ে দিন কতটা ভালোবাসেন তাঁকে। মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার বিশ্বাস করে, ছোট এই ভালোবাসার কথাটাই হতে পারে মায়ের জীবনের সবচেয়ে বড় উপহার।