মেরিলের সঙ্গে যুক্ত হলেন পূজা চেরী
দেশের জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ড মেরিলের সঙ্গে যুক্ত হলেন চিত্রনায়িকা পূজা চেরী। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
এ প্রসঙ্গে পূজা চেরী বলেন, ‘দেশের একটি বিশ্বস্ত ও সুপরিচিত ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। এই সহযোগিতার মাধ্যমে দর্শক ও গ্রাহকদের সঙ্গে মেরিল ব্র্যান্ডের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।’
দীর্ঘদিন ধরেই মেরিল ত্বকের কোমল যত্ন, স্বাভাবিক সৌন্দর্য এবং আস্থার প্রতীক হিসেবে গ্রাহকদের কাছে পরিচিত। সেই ধারাবাহিকতায় পূজা চেরীর সম্পৃক্ততা ব্র্যান্ডের এই ভাবনাকে আরও শক্তিশালীভাবে তুলে ধরবে বলে মনে করছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।
এই অংশীদারত্বের মাধ্যমে আগামী দিনে বিভিন্ন মার্কেটিং ক্যাম্পেইন ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমে আরও বিস্তৃতভাবে মানুষের কাছে ব্র্যান্ডের বার্তা পৌঁছে দেওয়া সহজ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।