হুমায়ন কবীরকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) পদে পদায়ন

পুলিশ সদর দপ্তরফাইল ছবি

বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. হুমায়ন কবীরকে পুলিশ সদর দপ্তরের প্রশাসন শাখায় পদায়ন করা হয়েছে। আজ রোববার পুলিশ সদর দপ্তর থেকে এ–সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, ডিআইজি (সুপারনিউমারারি) মো. হুমায়ন কবীরকে ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন) পদে পদায়ন করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।