জাতিসংঘে বাংলাদেশের জয়, পররাষ্ট্রমন্ত্রীর মুকুটে পালক

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আজ মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরেছবি: জাতিসংঘের ওয়েবসাইট থেকে নেওয়া

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদে নির্বাচনে ৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিস পেয়েছেন ৯১ ভোট। আগামী এক বছর খলিলুর রহমান এই দায়িত্ব পালন করবেন। ৪০ বছর পর, ১৯৮৬ সালে হুমায়ুন রশীদ চৌধুরীর পর দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি এই গুরুত্বপূর্ণ পদে বসছেন। এটি দেশের জন্য এক কূটনৈতিক সাফল্য।