জ্বালানি তেলের মজুত কতটা, আতঙ্ক কতটা যৌক্তিক
দেশে গত অর্থবছরে অকটেন বিক্রি হয়েছে ৪ লাখ ১৫ হাজার টন। সে হিসাবে দিনে অকটেনের চাহিদা গড়ে ১ হাজার ১০০ মেট্রিক টন। যদিও ‘আতঙ্কের কেনাকাটা’ বা প্যানিক বায়িংয়ের কারণে দৈনিক চাহিদা ২ হাজার টন ছাড়িয়ে গেছে (১ থেকে ৪ মার্চের হিসাব)।সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্র বলছে, এই বাড়তি চাহিদার যৌক্তিকতা নেই। এত বেশি হারে জ্বালানি তেল সরবরাহ করা হলে মজুত দ্রুত ফুরিয়ে যাবে। লাভবান হবে মজুতকারীরা।