জবানবন্দি: গুলিবিদ্ধদের ভর্তি না করতে চাপ আসে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৩তম সাক্ষী হিসেবে চিকিৎসক মাহফুজুর রহমান জবানবন্দি দিয়েছেন। তিনি বলেন, গণ-অভ্যুত্থানে আহত ১৬৭ জন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে ভর্তি হয়েছিলেন, যাদের বেশির ভাগের মাথার খুলি ছিল না। ৫৭৫ জন গুলিবিদ্ধ রোগীকে বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয়। তিনি আরও বলেন, ডিবি পুলিশ গুলিবিদ্ধ ছাত্রদের ভর্তি না করার জন্য চাপ দেয়। এই মানবতাবিরোধী অপরাধের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার চান তিনি।