সংশোধন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের গেজেট প্রকাশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। রোববার এ গেজেট প্রকাশ করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ সংশোধন করে ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ করা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এ আন্দোলন দমনে বিগত আওয়ামী লীগ সরকার যে হত্যাকাণ্ড চালায়, তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে করার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার।

পাশাপাশি এ আইনে বিগত আওয়ামী লীগ আমলে যে গুম, খুনের মতো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, তারও বিচার করার উদ্যোগ রয়েছে। এমন প্রেক্ষাপটে আইনটি সংশোধন করল সরকার।

এর আগে গত বুধবার এ আইনের সংশোধনের খসড়ায় অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।