সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় বিএনপির বিরুদ্ধে ‘চাঁদাবাজির’ অভিযোগ ঢালাও: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদফাইল ছবি: বাসস

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা–ভাঙচুরের ঘটনায় বিএনপির বিরুদ্ধে ‘চাঁদাবাজির’ অভিযোগকে ঢালাও বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক তদন্তের বরাতে তিনি বলেন, এ ঘটনায় তিনি (সালমান মুক্তাদির) ‘ভিকটিমাইজড’ (ঘটনার শিকার) হয়েছেন।

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে গতকাল শনিবার রাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা–ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানান এই কনটেন্ট ক্রিয়েটর। গত রাতে তিনি এই ভাঙচুরের ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন। এ নিয়ে তিনি নানা কথা বলেন। বিএনপির বিরুদ্ধে ‘চাঁদাবাজির’ অভিযোগ তোলেন।

আরও পড়ুন

ঘটনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনাস্থলে একটি বিরোধপূর্ণ জমি আছে। জমি নিয়ে দুই পক্ষের বিরোধ আছে। এক পক্ষের হয়ে বেশ কিছু তা লোক দখল করতে গিয়েছিল। গিয়ে সেখানে ভাঙচুর করেছে। এর মধ্যে সালমান মুক্তাদিরের একটি স্থাপনা, যেখানে তিনি কনটেন্ট ক্রিয়েট করতেন, সেটায়ও ভাঙচুর হয়েছে। এটি ভিডিওতে দেখেছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, যিনি অভিযোগ করেছেন, তিনি কোনো মামলা করেছেন? করেননি। তিনি একপর্যায়ে বলেছেন, ‘তাঁর (সালমান মুক্তাদির) কাছে কেউ চাঁদা চায়নি। চাইলে নাকি দিতেন। এ রকম শুনেছি।’

বিএনপিকে চাঁদাবাজ দল বলে যে অভিযোগ সালমান মুক্তাদির করেছেন, সেটা ঢালাও মন্তব্য বলে অভিহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সালমান মুক্তাদির সুনির্দিষ্ট মামলা করলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

আরও পড়ুন
আরও পড়ুন