ঝটিকা মিছিল নিয়ে ‘মনিটরিং’ জোরদার করবে সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝটিকা মিছিল ও অবৈধ সমাবেশ ঠেকাতে মনিটরিং বাড়াবে সরকার। এর পেছনের কুশীলবদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। আওয়ামী লীগের ঝটিকা মিছিল, রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলাসহ বিভিন্ন ঘটনা নিয়ে বৈঠকে আলোচনা হয়। জাতীয় নিরাপত্তা ইস্যু বিবেচনায় সরকার কোনো ছাড় দেবে না বলে জানানো হয়েছে।