জিয়াউলকে একা আনা-নেওয়া করা বিপজ্জনক: আইনজীবী
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একা একটি গাড়িতে আনা-নেওয়া করা হয় বলেছেন তাঁর আইনজীবী ও বোন নাজনীন নাহার। শুনানিতে তিনি বলেছেন, ‘প্রিজন ভ্যানে জিয়াউলকে একা আনা-নেওয়া করা বিপজ্জনক, উদ্বেগজনক বিষয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি ততটা ভালো নয়। যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এককভাবে না এনে, জিয়াউল আহসানকে যেন অন্য আসামিদের সঙ্গে আনা হয়।’ ট্রাইব্যুনাল-১-এ বৃহস্পতিবার এই আবেদন করেন আইনজীবী নাজনীন নাহার। তাঁর আবেদনের বিরোধিতা করেছে প্রসিকিউশন।