আইইউবিএটির ফল সেমিস্টারের ভর্তি পরীক্ষা ৮ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরায় আইইউবিএটি ক্যাম্পাস
ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ফল-২০২২ সেমিস্টারের ভর্তি পরীক্ষা ৮ সেপ্টেম্বর। এদিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে পরীক্ষা হবে। ছয়টি অনুষদের অধীনে নয়টি স্নাতক ও একটি সম্মান বিষয়ে ভর্তি পরীক্ষা দিতে আবেদনের শেষ সময় আগামী ৭ সেপ্টেম্বর। এর মধ্যে এই (www.iubat.edu/admission) ঠিকানায় অনলাইনে আবেদন করা যাবে।

আইইউবিএটিতে স্নাতক পর্যায়ে বিবিএ, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, অ্যাগ্রিকালচার, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইংলিশ এবং স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ বিষয়ে পড়ানো হয়।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে ১০০ শতাংশ পর্যন্ত মেধাবৃত্তি দেওয়া হয় আইইউবিএটিতে। মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে ১৫ শতাংশ বিশেষ বৃত্তিসহ বিভিন্ন বিভাগে আরও ১০২টি বৃত্তি দেওয়া হয়। যেসব মেধাবী শিক্ষার্থী আর্থিক অসচ্ছলতায় উচ্চশিক্ষা নিতে পারছেন না, তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।

রাজধানীর উত্তরায় আইইউবিএটি ক্যাম্পাস। দেশের প্রতিটি গ্রাম থেকে অন্তত একজন দক্ষ স্নাতক গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে এই শিক্ষাপ্রতিষ্ঠান। খেলার মাঠ, শহীদ মিনারসহ শিক্ষার্থীদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে এখানে। শিক্ষার্থীদের আনা-নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের রয়েছে নিজস্ব পরিবহনব্যবস্থা এবং এ সুবিধা ব্যবহারের জন্য ছাত্রছাত্রীদের আলাদা কোনো ফি দিতে হয় না।