মেঘনা গ্রুপ ও বাবুল্যান্ডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড ফ্রেশ হ্যাপি ন্যাপি প্যান্টস ডায়াপার ভোক্তাদের জন্য নতুন অফার নিয়ে এসেছে। শিশুদের সুস্থ বিনোদনের লক্ষ্যে বাবুল্যান্ডে ঢোকার সময় হ্যাপি ন্যাপি ডায়াপারের অফার স্টিকারসংবলিত বড় প্যাকেট জমা দিলে ছাড় পাওয়া যাবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অফারটি শুধু ঢাকায় বাবুল্যান্ড লিমিটেডের যেকোনো শাখার জন্য প্রযোজ্য। গতকাল রোববার মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রধান কার্যালয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও বাবুল্যান্ড লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এ সময় বাবুল্যান্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. এনামুল হক, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, সিনিয়র ডিজিএম (সেলস) মো. ইয়াছিন মোল্লাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।