সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৭ সেপ্টেম্বর, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

১

এ যেন শায়েস্তা খাঁর আমল, এক টন তেল পরিবহনে ব্যয় মাত্র ১ টাকা

নৌপথে এ ধরনের জাহাজে করে তেল পরিবহন করা হয়
ফাইল ছবি

সরকারি সংস্থা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) যেন ফিরিয়ে এনেছে শায়েস্তা খাঁর আমল। সংস্থাটি জ্বালানি তেল পরিবহনে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে, যেখানে প্রতি টনে ব্যয় হবে মাত্র এক টাকা।
বিস্তারিত পড়ুন...

২

সুলতান’স ডাইনের কাচ্চিতে খাসিই ছিল, ইচ্ছাকৃতভাবে অপপ্রচার চালান লায়লা ও হাকিম

কাচ্চি
ছবি: সুলতান’স ডাইনের ফেসবুক পেজ থেকে নেওয়া

সুলতান’স ডাইনের কাচ্চি বিরিয়ানি নিয়ে মিথ্যা প্রচারণার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অভিযোগপত্রে বলা হয়েছে, তদন্তে দেখা গেছে, সুলতান’স ডাইনের কাচ্চিতে খাসির মাংসই ছিল। কুকুর-বিড়ালের মাংস ছিল না। বিস্তারিত পড়ুন...

৩

মুঠোফোনে রিচার্জ কত করলেন, এনবিআরকে জানাতে হবে ৯ ধরনের তথ্য

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবন
ফাইল ছবি

জীবনযাত্রার খরচের বিবরণীতে এবার মুঠোফোনের রিচার্জ, ইন্টারনেট প্যাকেজের তথ্যও দিতে হবে। আপনি আপনার মুঠোফোনে প্রতিবছর কত টাকার রিচার্জ করলেন, সেই হিসাব রাখতে হবে। প্রতিবছর জুলাই থেকে পরের বছরের জুন পর্যন্ত প্রতিবার রিচার্জের হিসাব টুকে রাখতে হবে। কারণ, আয়কর রিটার্ন দেওয়ার সময় আপনাকে মুঠোফোনের বিলের খরচ দেখাতে হবে। একইভাবে ইন্টারনেটের পেছনে কত খরচ করলেন, সে তথ্যও জানাতে হবে। বিস্তারিত পড়ুন...

৪

৩৪ গুলিতে ঝাঁঝরা হয়েছিল শরীর: যেভাবে হত্যা করা হয়েছিল হরদীপ সিংকে

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে হরদীপ সিংয়ের স্মরণে টাঙানো হয়েছে ব্যানার
ফাইল ছবি: রয়টার্স

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন অন্তত ছয়জন। হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছিল দুটি গাড়ি। হামলাকারীরা হরদীপকে লক্ষ্য করে ৫০টি গুলি চালিয়েছিলেন। তার মধ্যে ৩৪টি তাঁর শরীরে লেগেছিল। ঘটনাস্থলে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ, প্রত্যক্ষদর্শী ও তদন্তকারীদের বক্তব্যে এসব তথ্য উঠে এসেছে। বিস্তারিত পড়ুন...

৫

নাটকের পর তামিমকে ছাড়াই বাংলাদেশের বিশ্বকাপ দল

সংবাদ সম্মেলনে তামিম ইকবাল
ছবি: প্রথম আলো

প্রচুর আলোচনা ও জল্পনাকল্পনার পর আজ বিশ্বকাপে নিজেদের স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ফেসবুক পেজে আজ বেলা ১টা ২৮ মিনিটে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, বিসিবির লোগোসংবলিত বক্সে করে গুরুত্বপুর্ণ কিছু নিয়ে যাওয়া হচ্ছে। ভিডিওর শেষে প্রশ্ন করা হয়েছে, বলুন তো ভেতরে কী? বিস্তারিত পড়ুন...