জোর করে চুল কাটার ঘটনায় আসকের উদ্বেগ

ভুক্তভোগী মানুষটি শেষ দিকে বারবার বলছিলেন, ‘আল্লাহ তুই দেহিস।’ প্রকারান্তরে আল্লাহর কাছেই বিচার দিলেন তিনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন ও সালিশ কেন্দ্র (আসক) সম্প্রতি প্রকাশ্যে জোর করে চুল কেটে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আসকের মতে, এটি বেআইনি এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।সংস্থাটি বলছে, সংবিধানের ৩১, ৩২ ও ৩৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যেক নাগরিকের মর্যাদাপূর্ণ জীবনযাপন, ব্যক্তিস্বাধীনতা ও নিষ্ঠুর আচরণ থেকে সুরক্ষার অধিকার রয়েছে।আসক এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।