জোড়া টিয়া ২ লাখ ৩০ হাজার টাকা
বাঁকানো লাল ঠোঁট, ঘাড়ে কালো দাগ আর চোখে তীক্ষ্ণ দৃষ্টি। দেখতে অনেকটা টিয়ার মতোই। তবে পালকের রং সবুজ নয়, তাতে ছড়িয়ে বেগুনি আভা। রাজধানীর মিরপুরের শাহআলী মাজার এলাকায় প্রতি শুক্রবার বসে পোষা প্রাণীর হাট। ২ অক্টোবর এই হাটে এমন এক জোড়া টিয়ার দাম চাওয়া হয়েছিল ২ লাখ ৩০ হাজার টাকা। এই পাখির দাম কেন এত বেশি? এর পেছনে রয়েছে জিনগত বৈচিত্র্য, বাছাই করা প্রজনন, বাজারে সীমিত সরবরাহ ও আমদানির বিধিনিষেধ।