সজীব ওয়াজেদ ও পলকের বিরুদ্ধে মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালফাইল ছবি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এদিন মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা।

এ মামলায় আসামি দুজন। তাঁদের মধ্যে সজীব ওয়াজেদ জয় পলাতক। অপর আসামি জুনাইদ আহ্‌মেদ পলক গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এদিন তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ১০ মার্চ এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।