জুলাইয়ে হয়েছিলেন প্রতিরোধের প্রতীক, এখন তাঁরা কোথায়
জুলাই গণ–অভ্যুত্থানের সময় এই মুখগুলো হয়েছিল প্রতিরোধের প্রতীক। তাঁদের কেউ পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছিলেন। কেউ আহত অবস্থায় উদ্ধার হয়েছিলেন। কেউবা শহীদ ভাইয়ের মরদেহ কাঁধে নিয়ে মিছিল করেছিলেন। দুই বছর পর তাঁদের সবার জীবন আবার অনেকটাই স্বাভাবিক ছন্দে ফিরেছে। তবে গণ–অভ্যুত্থানপরবর্তী পরিস্থিতি মূল্যায়নে তাঁরা প্রায় একই ধরনের হতাশার কথা জানালেন।