মাস্টারকার্ড ওয়ার্ল্ড ভেরিয়েন্টের বিশেষ কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু
মাস্টারকার্ড, ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) কর্মী, সদস্য এবং ডিসিসিআইয়ের সদস্য কোম্পানিগুলোর কর্মীদের জন্য মাস্টারকার্ড টাইটেনিয়াম ও মাস্টারকার্ড ওয়ার্ল্ড ভেরিয়েন্টের বিশেষ কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করেছে। এসব ক্রেডিট কার্ডের ফিচারগুলো ব্যবহারকারীদের বিভিন্ন সুবিধা দেবে, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে বছরে ১৮টি ট্রানজেকশনে বার্ষিক ফি মওকুফ, ২টি সাপ্লিমেন্টারি কার্ড ও অন্যান্য অফার।
বিশ্বেই এটিএম ও পিওএস মেশিনে এ কার্ড গ্রহণযোগ্য। এ কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. সামির সাত্তার, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম খোরশেদ আনোয়ার, ইবিএলের ইভিপি অ্যান্ড হেড অব কার্ডস তাসনিম হোসেন, মাস্টারকার্ড বাংলাদেশের ডিরেক্টর সোহেল আলিমসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অন্য শীর্ষ কর্মকর্তারা। বিজ্ঞপ্তি