‘জয়ী হলে নাহিদকে মন্ত্রী করা হবে’

ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলামের হাতে শাপলাকলি প্রতীক তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রাজধানীর মেরুল বাড্ডায় ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে, ৮ ফেব্রুয়ারি ২০২৬

জয়ী হলে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বলে জানিয়েছেন শফিকুর রহমান। তিনি বলেন, ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় অর্জিত হলে, সেই সরকারে নাহিদ ইসলামকে একজন মন্ত্রী করা হবে। তাঁরা হাতে হাত ধরে একসঙ্গে কাজ করবেন।