শুভ সন্ধ্যা। আজ সোমবার। আজ ঢাকা-১৭ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দিনভর এ নির্বাচন নিয়ে একাধিক সংবাদ প্রথম আলোয় প্রকাশিত হয়েছে। ভোট গ্রহণের একেবারে শেষের দিকে আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে। সংবাদটি পড়েছেন বিপুলসংখ্যক পাঠক। এর পাশাপাশি ‘আইএমএফের শর্ত অনুযায়ী রিজার্ভ নেই বাংলাদেশের’ শিরোনামের খবরটিতেও অনেক পাঠকের সাড়া পাওয়া গেছে। এসবের বাইরে আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের নানা খবর। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
মারধর থেকে বাঁচতে একপর্যায়ে হিরো আলম দৌড়ে পালান। হামলাকারীরা এ সময় তাঁকে পেছন থেকে ধাওয়া দেন। হিরো আলম একপর্যায়ে বনানীর ২৩ নম্বর সড়কে গিয়ে একটি রিকশায় ওঠেন। পরে গাড়িতে করে চলে যান। বিস্তারিত পড়ুন...
আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম ৬ (ব্যালান্স অব পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন) অনুযায়ী রিজার্ভ ছিল ২ হাজার ৪৭৫ কোটি ডলার। এর বাইরেও প্রকৃত রিজার্ভের আরেকটি তথ্য আছে, যা প্রকাশ করেনি তারা। বিস্তারিত পড়ুন...
অপরাধীরা মানুষের কী ক্ষতি করতে পারে, তার উদাহরণ হতে পারেন সরকারের পাঁচজন কর্মকর্তা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সূত্র জানিয়েছে, ওই কর্মকর্তারা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে অনুদান পেয়েছিলেন। বিস্তারিত পড়ুন...
২১১ রানের লক্ষ্যে ব্যাটিং করা বাংলাদেশ ৪৮ রানে ২ উইকেট হারালেও ওপেনার আদিল বিন সিদ্দিক ও আরিফুল ইসলামের তৃতীয় উইকেট জুটিতে অনেকটাই এগিয়ে যায়। দুজন যোগ করেন ৮৭ রান। বিস্তারিত পড়ুন...
প্রায় তিন দশকের ক্যারিয়ার। তবে সাধারণ মানুষের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছেন এই তো বছর পাঁচেক আগে। এখন ওটিটি ও চলচ্চিত্রের নিয়মিত মুখ গজরাজ রাও। বিস্তারিত পড়ুন...