এসএসজি ‘ইলেকট্রিশিয়ান কেয়ার’ চালু
দেশে প্রথমবারের মতো সুপার ষ্টার গ্রুপ নিয়ে এসেছে ‘এসএসজি ইলেকট্রিশিয়ান কেয়ার’। এসএসজি ‘আপন অ্যাপ’-এ নিবন্ধিত ইলেকট্রিশিয়ানদের জন্য এটি একটি বিশেষ সহায়তা ও নিরাপত্তা উদ্যোগ।
ইলেকট্রিশিয়ানরা বৈদ্যুতিক কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার। তাঁদের নিরাপত্তা, স্বীকৃতি এবং পাশে থাকার অঙ্গীকার নিয়েই সুপার ষ্টার গ্রুপের এই মানবিক উদ্যোগ। এর লক্ষ্য হলো, নিরাপদ বৈদ্যুতিক কাজের পরিবেশ নিশ্চিত করা এবং ইলেকট্রিশিয়ানদের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।
উদ্যোগটির আওতায় এসএসজি ‘আপন অ্যাপ’-এ নিবন্ধিত ইলেকট্রিশিয়ানরা বৈদ্যুতিক কাজের সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হলে নির্ধারিত নীতিমালা অনুযায়ী হাসপাতালে ভর্তি ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা পাবেন।
এ ছাড়া দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে তাঁদের মনোনীত নমিনিকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি নিরাপদ বৈদ্যুতিক কাজের অভ্যাস ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ইলেকট্রিশিয়ানদের সুরক্ষা নিশ্চিত করা হবে।