রাজনৈতিক দলগুলোর ইতিবাচক যুক্ততা চায় ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে গণতান্ত্রিক নির্বাচনের পথে উত্তোরণের প্রক্রিয়ায় সমর্থন করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তাই রাজনৈতিক দলগুলোকে পরবর্তী পদক্ষেপগুলোতে গঠনমূলকভাবে যুক্ত হওয়ার জন্য ইইউ উৎসাহিত করছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় ইউরোপের ২৭ দেশের জোট এ আহ্বান জানিয়েছে। ইইউ বৃহস্পতিবার তাদের এক্স হ্যান্ডলারে এটি প্রচার করেছে।

ইইউ লিখেছে, ‘আগামী ফেব্রুয়ারিতে অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রেক্ষাপটে আমরা অধ্যাপক ইউনূসের নেতৃত্বকে স্বাগত জানাই।’